বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ছিলো বৃহস্পতিবার। এই উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগ এক র্যালির আয়োজন করে। সকাল ১০টায় র্যালিটি পরিসংখ্যান বিভাগের সামনের চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, পরিসংখ্যান বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন।