, , ।
আত্রাই প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নতুনরূপে সেজেছে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর সহ প্রধান সড়কগুলো জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের বাতিতে সজ্জিত করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.কামাল হোসেন বলেন, ‘স্বাধীনতা দিবস বাঙালির অহংকার ও গৌরবের দিন। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।’
তিনি আরও বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখুক।
২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে আত্রাইবাসীকে শুভেচ্ছা জানিয়ে ইউএনও সকলের সহযোগিতা কামনা করেছেন এবং দেশের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।