সর্বশেষ সংবাদ :

এস্রাজ তারসানাই শিল্পী প্রায়ত জহির উদ্দিন খাঁ ১৬তম মৃত্যুবার্ষিকীতের দোয়া

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ষষ্টিতলা নিবাসী ব্যাসায়ী জিহাদ খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি, দৈনিক সানশাইন পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খানের পিতা এস্রাজ তারসানাই শিল্পী প্রয়াত জহির উদ্দিন খাঁ এর ১৬তম মৃত্যুবার্ষিকী ছিল বৃহস্পতিবার।
২০১২ সালের ১৩ আগস্ট এস্রাজ তারসানাই শিল্পী প্রয়াত জহির উদ্দিন খাঁ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। জহির উদ্দিন খাঁ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে রাজশাহীবাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।
এস্রাজ ও তারসানাই শিল্পী এবং প্রখ্যাত উস্তাদ মোজাম্মেল হোসেনের অন্যতম শিষ্য প্রয়াত জহির উদ্দিন খাঁ এর দোয়া পারিবারিক ভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি, দৈনিক সানশাইন পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খান বলেন, আমার পিতার জন্য আপনাদের সকলের নিকট দোয়া কামনা করছি। সকলে দোয়া করবেন।


প্রকাশিত: August 14, 2026 | সময়: 4:42 am | সুমন শেখ

আরও খবর