সর্বশেষ সংবাদ :

সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ার শপথ হাঙ্গারের

স্টাফ রিপোর্টার, বাগমারা: ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় বাগমারা পিচ এ্যামবাসেডর গ্রুপ পিএফজির উদ্যোগে বুধবার উপজেলা কৃষি হলরুমে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে যৌথ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জিল্লুর রহমানের সভাপতিত্বে ও বাগমারা পিএফজির সমন্ময়কারী সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের সঞ্চলনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী জেলা সমন্ময়কারী রোকনুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পিচ এ্যামবাসেডর অধ্যাপক মেজবাউল হক দুলু, উপজেলা মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা রিনা ইসলাম, স্থানীয় বিএনপি নেতা শাহিনুর ইসলাম, জিল্লুর রহমান, আমিনুল ইসলাম জুয়েল, শাহানারা খাতুন, রাশেদুল ইসলাম, মাষ্টার জিল্লুর রহমান, মোবারক হোসেন, আকরাম আলী মিলন, ফজিলা খাতুন, অধ্যাপক আফরোজা খাতুন, নিরেন্দ্রনাথ সরকার, খাদিজা খাতুন, মাওলানা আব্দুস সোবহান, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, সাংবাদিক আফাজ্জল হোসেন, শিক্ষক কামরুন নাহার, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ডা. নাজমুল হক টিপু, শিক্ষক কামরুন নাহার, জাতীয় পার্টির নেত্রী আফসানা মিমি, জাতীয় পার্টির নেতা আব্দুল হান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম রঞ্জু, আওয়ামী লীগ নেতা মেহফুজুল হক প্রিন্স, আওয়ামী লীগ নেত্রী ও ইউপি সদস্য হাসিনা বানু, আওয়ামী লীগ নেত্রী আইমালা, জাতীয় ছাত্রসমাজের নেতা সোহেল রানা, মিঠুন, সাংবাদিক মিজানুর রহমান সহ ছাত্রদল, যুবদল ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ উপজেলা ইয়ুথ এ্যামবাসেডর গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ার শপথ করেন এবং বাগমারাকে রাজনৈতিক, ধমীয় সামাজিক সংহিংসতা মুক্ত, মাদক মুক্ত, ঘুষ দুর্নীতি মুক্ত, পরিবেশ দুষণ মুক্ত সহ শান্তির বাগমারা তথা শান্তির বাংলাদেশ গড়ার অঙ্গিকার করা হয়।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:17 am | সুমন শেখ

আরও খবর