, , ।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
বুধবার দুপুরে রাসিক প্রশাসক নগরীর পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। এরপর তিনি রাজারহাতা কালীমন্দির পূজামণ্ডপ, রাজারহাতা শিবমন্দির পূজামণ্ডপ এবং হরিজন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণের বিষয়ে খোঁজখবর নেন।
চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চতুর্বেদী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুহিন মোহন মণ্ডল, সহসভাপতি সুমন্ত সরকার, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক চন্দন পাল, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার অপু, দপ্তর সম্পাদক শিমুল কুমার, প্রচার সম্পাদক অমৃত কুমার ঘোষ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য অসীম কুমার ঘোষ ও উত্তম সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান এবং চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
হরিজন পল্লী পরিদর্শন: রাজশাহী মহানগরীর ১১নং ওয়ার্ড হরিজন পল্লী এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। দুপুরে তিনি এই এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রশাসক হরিজন পল্লীর নাগরিকদের সাথে কথা বলেন ও তাদের বিদ্যমান সমস্যাসমূহ শুনেন। এ সময় তিনি হরিজন পল্লীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এ নগরীর উন্নয়নের। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। নগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম। হরিজন পল্লী এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা, তাঁদের জীবনমান উন্নয়নে আবাসন প্রকল্প গ্রহণ, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, প্রবেশ দ্বার নির্মাণসহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে হরিজন পল্লী এলাকার মন্ডল ধীরাজ হেলা, সাবেক মন্ডল শেখর হেলাসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।