বশেমুরবিপ্রবি‘তে সদ্য নিয়োগ প্রাপ্ত প্রক্টরিয়াল বডির পক্ষে বিপক্ষে আ *ন্দো*লন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

মঙ্গলবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুশেমুরবিপ্রবি) এ সন্ধ্যা ৭ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সদ্য নিয়োগ প্রাপ্ত প্রক্টর ড.আরিফুজ্জামান রাজিবের বিরুদ্ধে আ*ন্দো*লনে নামে সাধারণ শিক্ষার্থীদের একাংশ। সেই শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশগ্রহন করে সাবেক প্রক্টোরের ডিপার্টমেন্ট এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবী, নির্দিষ্ট সময়ের আগেই সাবেক প্রক্টরিয়াল বডির পদচ্যুত করানো হয়েছে।

অন্য দিকে নিয়োগ প্রাপ্ত প্রক্টরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলে নামে সাধারণ শিক্ষার্থীদের আরেক অংশ। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বর্তমান প্রক্টরের ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা। তাদের দাবী সাবেক প্রক্টর আওয়ামী ফ্যাসিজমের দোসর ছিল তাই তাদের বাতিল করে নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ যুক্তিসঙ্গত।

এই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে প্রক্টর সামনে আসে এবং পক্ষ ও বিপক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে ও কিছুক্ষণ উ*ত্তে*জিত অবস্থা বিরাজ করে।তখন প্রক্টরের উপস্থিততে দুই পক্ষের মধ্যে হাতা*হাতি শুরু হয় এবং বিপক্ষ শিক্ষার্থীরা কিছুটা পেছনে চলে যায় এবং প্রক্টর পক্ষের শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে।

প্রাথমিক ভাবে শান্ত করা গেলেও প্রক্টরের বিরুদ্ধে অবস্থিত শিক্ষার্থীরা ভিসির বাস ভবন অব*রুদ্ধ করে এবং সেখানে প্রক্টরের পক্ষে থাকা শিক্ষার্থীরা উপস্থিত হলে, দুই পক্ষের মাঝে ধাপে ধাপে সং*ঘ*র্ষের ঘটনা ঘটে এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫:৩০ মিনিটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.মোরাদ হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়,অধ্যাপক ড.আরিফুজ্জামান রাজিব কে প্রক্টর করে ৬ সদস্য বিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়।

সানশাইন / তরিকুল / শামি


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪ | সময়: ২:০৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর