২০১৫ সালের বোমা বিস্ফোরণ মামলায় খালেদা জিয়া-সহ চার জনের মামলা খারিজ

সানশাইন ডেস্ক: সারাদেশে অবরোধ ও হরতালে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধয় নিহত হয় ৪২ জন। এই মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-সহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। 

 

আজ বৃহস্পতিবার (২৪ অক্টেবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. জিয়াদুর রহমানেট আদালত পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

“গত ২০১৫ সালের ০২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী ঢা-কা-র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে খালেদা জিয়া-সহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর আদালত গুলশান থানাকে এ বিষয় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানার এসআই শাহীন মোল্লা আদালতে প্রতিবেদন দাখিল ক-রে-ন।”

 

এই প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (মৃত্যু) ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শমশের মবিন চৌধুরীর বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/১০৯ ধারায় অপরাধ প্রতিয়মান হয়নি বলে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন।  এ কর্মসূচি ঘোষণার পর থেকে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ জন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।#


প্রকাশিত: October 24, 2024 | সময়: 3:53 pm | Daily Sunshine

আরও খবর