, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষারিয়াদহের চরকানাপাড়া গ্রামে বৃহস্পতিবার ভোরে ৩ কেজি হেরোইন উদ্ধার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। এসময় সিমা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। সে গোদাগাড়ী থানার চরকানাপাড়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই আঃ রহিম অফিসার ও কয়েজন পুলিশ সদস্য জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ও আশেপাশের এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় সিমা বেগম শয়ন কক্ষে পুলিশের হাতে আটক হয়। তার স্বামী অপর আসামি মতিউর রহমান শয়ন ঘরের টিনের চালা ভেঙে কৌশলে পালিয়ে যায়। পরে সিমা বেগম ঘরে থাকা টিনের বাক্সের মধ্য হতে তিন প্যাকেটে বাদামি বর্ণের ৩ কেজি হেরোইন উদ্ধার করতে সমর্থ হয়। যার আনুমানিক মুল্য দেড় কোটি টাকা।
এ ঘটনায় সিমা বেগম ও তার স্বামী মতিউর রহমানের নামে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারার অধীনে মামলা হয়েছে বলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে।