, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির আটাপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ কার্যালয়টি সংস্কার না করায় অযত্ন অবহেলায় দূরাবস্থা। বছরের পর বছর ভবনটি ব্যবহার না হওয়ায় জড়াজীর্ণ পরিত্যক্ত এখন যেন ভূতুড়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।
একসময় আটাপুর ইউনিয়ন পরিষদের পাশাপাশি এ ভবনে বসেই এলাকার সকল কার্যক্রম পরিচালিত হতো। সমবায় সমিতির কার্যক্রম বন্ধ হলে স্থানীয় কিছু যুবক ‘ইয়ং ক্লাব’ নাম দিয়ে ভবনটি সচল রেখেছিল কিছুদিন। ধীরে ধীরে তারাও আসা যাওয়া কমে দিলে ইয়ং ক্লাবও একসময় বন্ধ হয়ে যায়। টিনের ছাউনি মাটির তৈরি ভবনের দেওয়াল ঝড়বৃষ্টি-বাতাসে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবহার অনুপযোগী হয়। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনটিতে সকল কার্যক্রম বন্ধ হওয়ায় সন্ধ্যা নামলেই বেড়ে যায় মাদক সেবীদের আনাগোনা।
৮০ দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচাই এসেছিলেন খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে। আজকের এই ভঙ্গুর জড়াজীর্ণ সমিতির ঘরেই বসেছিলেন। সফরসঙ্গীদের নিয়ে দুপুরের খাবার খেয়েছেন এবং প্রসাব পায়খানাও ব্যবহার করেন। এলাকার আদিবাসীদের ভাগ্য উন্নয়নে এই সমিতির মাধ্যমে উন্নয়ন মূলক কাজের বরাদ্দ দিয়েছিলেন শহীদ জিয়া।
আটাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ভবনটির আজ এমন ভগ্নদশা আমাদেরকে কষ্ট দেয়। ইউনিয়ন পরিষদের কার্যাবলির পাশাপাশি একসময় এই সমিতির মাধ্যমেও এলাকার অনেক সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়ন কাজ পরিচালিত হতো।
আমি চেয়ারম্যান হিসাবে সরকার প্রধানের নিকট জোর দাবি আটাপুর বহুমুখী সমবায় সমিতি লিঃ কার্যালয়টি সংস্কার করা সহ আগের ন্যায় উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালিত হোক। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, শহীদ জিয়ার পদধ্বনিত ঘরটির দ্রুত সংস্কার করা হোক।