সর্বশেষ সংবাদ :

নগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেক এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর সমন্বয়ে রাজশাহী সিটি করপোরেশন এর বিভিন্ন এলাকায় একটি সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার মহানগরীর নিউ ভাই ভাই রাইস এজেন্সী, নগরভবন রোড, রাজশাহী পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত চাল পণ্য বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪(১)/৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা মাত্র অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিভিন্ন ব্রান্ডের চাল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী অফিসে দাখিলের জন্য নির্দেশনা দেয়া হয়।
লাজফার্মা লিমিটেড, নগরভবন রোড, রাজশাহী এর বিভিন্ন পণ্য যাচাই করার পরে পারফিউম, সুইট চিলি সস সহ ৮টি পণ্যের আমদানিকারকের যথাযথ তথ্য না থাকায় পণ্যগুলো জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে আগামী ৭(সাত) কর্মদিবসের মধ্যে প্রয়জনীয় তথ্য এবং কাগজপত্রসহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী অফিসে ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়। একই সাথে সেসকল পণ্যসমূহ বিক্রয় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় মো. আজিজুল হাকিম, সহকারী পরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর কর্মকর্তাবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।


প্রকাশিত: October 1, 2026 | সময়: 6:57 am | সুমন শেখ