বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শেখ হাসিনা, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয় ও রেজওয়ান মুজিব সিদ্দিকী ববি-সহ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৮০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
২০১৮ সালে শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম সুজা হত্যা মামলা দায়ের করতে ওই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব আদালতে আবেদন করেন। এই আদালতের বিচারক সুকান্ত সাহা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম ওরফে সুজাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে ২ ফেব্রুয়ারি নওগাঁর রানিনগরে তার মরদেহ পাওয়া যায়। শাহ আলম সুজা শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন।