সর্বশেষ সংবাদ :

মনোনয়নবঞ্চিত হয়েও দলের নামেই ফরম কিনলেন বিএনপি নেতা

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও দলের নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর।
বিকেলে তাড়াশ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আইনুল হকও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ বিষয়ে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন গঠিত।
ইতিপূর্বে এই আসনটিতে আওয়ামী লীগ তাড়াশ ও রায়গঞ্জ দুটি উপজেলা থেকেই তাদের প্রার্থী মনোনীত করেছে। কিন্তু বিএনপি বরাবরের মতো এবারও রায়গঞ্জ উপজেলা থেকেই দলের প্রার্থী মনোনীত করেছে। এক্ষেত্রে তাড়াশ উপজেলাকে বরাবরই বঞ্চিত করা হয়েছে। যে কারণে দলের মনোনয়ন না পেলেও দলের নামেই আমি ফরম সংগ্রহ করেছি। আমি বিশ্বাস করি প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে দল পুনর্বিবেচনা করবে।
জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, দলের নাম ব্যবহার করে একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহে কোনো বাধা নেই। তবে দল থেকে যাকে প্রতীক বরাদ্দ দেবে, সেই হবেন ওই দলের প্রার্থী। এক্ষেত্রে অন্যদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।


প্রকাশিত: December 24, 2025 | সময়: 1:22 am | সুমন শেখ

আরও খবর