রাসিকে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হওয়ায় বাবুকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:
রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে রাসিকে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম বাবু ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে বুলনপুর কড়ইতলা মোড়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শেষে কেক কাটেন নির্বাচিত বাবু।

 

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক। ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. ফিরোজ কবির মুক্তা, কৃষক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুজ্জামান বিপ্লব, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো: আনোয়ার হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মোখসেদ আলী।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: June 22, 2023 | সময়: 10:45 pm | Daily Sunshine