সর্বশেষ সংবাদ :

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হলো প্লাটিনাম জুবিলি

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্লাটিনাম জুবিলী। গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়েজন করেছিল বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী কমিটি। বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় র‌্যালি শেষে পায়রা ও বেলুন উড়িয়ে প্লাটিনাম জুবিলি কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, স্কুল থেকে বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষক মিলে ৮৩৩ জন রেজিস্ট্রেশন করেছিলেন। এরমধ্যে ৫৮০ জন বর্তমান শিক্ষার্থী। প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যায় ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা, প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটি আহবায়ক আব্দুস সাত্তার সরকার সহ আরো অনেকে।


প্রকাশিত: March 12, 2023 | সময়: 6:34 am | সুমন শেখ

আরও খবর