ঘাতকের সামনে মাথানত করেন নি বঙ্গবন্ধু : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নুরুজ্জামান,বাঘা : চারঘাট-বাঘার সাংসদ ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম বলেন, ঘাতকের সামনে মাথানত করেনি জাতীর জনক বঙ্গবন্ধু। তাঁর জন্য পাকিস্থানের কারাগারে কবর খোড়া হয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কারন তিনি এ দেশের মাটি ও মানুষকে ভালবাসতেন। অথচ একটি স্বার্থন্বেষী মহল ১৫ আগষ্ট কালরাত্রিতে তিনি-সহ তাঁর স্ব-পরিবারকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করেন।
আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে এই হত্যাযজ্ঞকে শোকের মাস হিসাবে পালন করবো। রবিবার বিকেলে বাঘার গড়গড়ি ইউনিয়নের দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয় এবং খানপুর ঝড়ু পরামানিক(জে.পি) উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেল ৫ টায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ মঞ্জুরুল আলম বুদুর সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য যার জন্য মায়ের ভাষা ফিরে পেয়েছি আজ তিনি আমাদের মাঝে নেই। তবে তাঁর সুযোগ্য কন্যা পিতার সকল আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ থেকে আমার বিশ্বাস তাঁর আত্না অবশ্যই শান্তি পাবে।
মন্ত্রী বলেন, আমরা আত্নমর্যদাশীল রাষ্ট গড়তে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। পৃথিবীর এমন কোন দেশ নেই আমাদের সাথে বৈরী আচরণ করে। কেন-না আমরা পররাষ্ট্রনীতি মেনে চলি। আমরা চাই, সকল শোককে শক্তিতে পরিনত করে একটি সোনার বাংলা গড়ি। এ জন্য সোনার মানুষ চাই। আর সোনার মানুষ হতে হলে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। তিনি শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে আন্তরিকতার সাথে পাঠ দানের আহবান জানান। একই সাথে শিক্ষার্থীদের ভালো করে পড়া-লেখার উপদেশ দেন।
এর আগে শাহরিয়ার আলম খানপুর ঝড়ু পরামানিক(জে.পি) উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য মহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ভবন উদ্বোধন পূর্ব সভায় বলেন, একটু আগে এক শিক্ষার্থী মানপত্র পাঠ কালে আমাকে মহান ব্যাক্তি বলেছে। আমি মহান ব্যাক্তি নয়,প্রকৃত পক্ষে মহান ব্যাক্তি তাঁরাই- যারা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করেছেন। মন্ত্রী বলেন, আমাদের সরকার এ বছর জাতীয় বাজেটে সর্বোচ্চ ব্যায় নির্ধারণ করেছেন শিক্ষা খাতে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়তে চান।
এদিকে পৃথক দুটি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, দুই প্রতিষ্ঠান প্রধান শিক্ষক যথাক্রমে এমদাদুল হক এবং হাবিবুর রহমান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু ও গড়গড়ি ইউপি চেয়ারম্যার রবিউল ইসলাম রবি ।
উপস্থিত ছিলেন বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন , বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হালিম মোল্লা, গড়গড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুজ্জামান, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ,স্থানীয় সুধীজন ও সকল সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।


প্রকাশিত: August 1, 2022 | সময়: 5:42 am | সুমন শেখ