, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির আওলাই ইউনিয়নের শাইলটি রাইগ্রাম হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। গত শনিবার ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টের সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী মন্ডল, সম্পাদক মোহাম্মাদ আলী প্রধান, বিএনপির নেতা ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডল, সাবেক যুবদল নেতা এসএম মাসুম, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরমান হোসেন তন্ময়, সম্পাদক নাজমুল সাকিব ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হৃদয়।
সমাপনী খেলায় চাটখুর রনি স্পোর্টিং ক্লাব (২-১) গোলের ব্যবধানে মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলকে পরাজিত করে বড় খাসি জয়লাভ করেন।