, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার জয়পুরহাট সদর উপজেলার বারো শিবালয় মন্দির গেট সংলগ্ন ছোট যমুনা নদীতে বিভিন্ন প্রজাতির এ মাছের পোনা অবমুক্ত করা ও বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব মুনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল হোসেন সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।