সর্বশেষ সংবাদ :

গাছ থেকে লিচু সংগ্রহ করে রুমে রুমে পৌঁছে দিলো শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রভোস্টের উপস্থিতিতে গাছ থেকে লিচু সংগ্রহ করে পোঁছে দেওয়া হয়েছে প্রতিটি রুমে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সবার রুমে রুমে লিচু পৌছে দেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম।
জানা যায়, প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে, পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমে ৪০টি করে টাটকা লিচু পৌঁছে দেয়া হয়।
হলের আবাসিক শিক্ষার্থী রাসেল মিয়া বলেন, আজকের দিনটি ছিল শুধুই লিচু সংগ্রহের আয়োজন নয়, বরং পরস্পরের সুখ ও আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য অধ্যায়। জুলাই বিপ্লবের সৌন্দর্য — সহমর্মিতা, সাম্য ও আনন্দের এই মেলবন্ধনের চেয়ে বড় আর কী হতে পারে। আশা করি, ভবিষ্যতেও এভাবেই আমরা হাতে হাত রেখে, হৃদয় দিয়ে হৃদয় জয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভ্রাতৃত্বের উৎসবে মুজিব হল, যেখানে ভালবাসা ফলের মতো মিষ্টি।
এবিষয়ে প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, হলে হলের মধ্যে একটি লিচু গাছ ছিল। সেখানে এবছর প্রচুর লিচু ধরেছিল। আমরা চেয়েছিলাম এবছর লিচুগুলো হলের সকল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবো। গতকাল লিচু সংগ্রহ করে সকল রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও হলের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকেও দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই আমরা এটা উপভোগ করেছি।


প্রকাশিত: May 1, 2025 | সময়: 6:30 am | সুমন শেখ