গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম অনজনা পারভীন (৪০)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ফুরকার মোড় গ্রামের বাসিন্দা সোনারুল ইসলামের স্ত্রী। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূর স্বামীর বসতবাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ওই বসতবাড়ি থেকে অনজনা পারভীনের মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান ।


প্রকাশিত: মে ১৩, ২০২৬ | সময়: ৪:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর