, , ।
আলামিন খান,জাবি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমিয়ে আনতে প্রতিটি স্টুডেন্ট বাসে নির্দিষ্ট আসন সংরক্ষিত করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু ) অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
উল্লেখ করা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমিয়ে আনতে প্রতিটি স্টুডেন্ট বাসে নির্দিষ্ট আসন সংরক্ষিত করা হয়েছে। এক্ষেত্রে ডাবল ডেকার বাসে ৪টি এবং সিঙ্গেল ডেকার বাসে ৫টি আসন সংরক্ষিত ঘোষণা করা হয়। একইসাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জরুরি যাতায়াতে ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ডেডিকেটেড সার্ভিস হিসেবে চালু করা হয়। অটোরিকশা গুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জরুরি যাতায়াতে নিয়োজিত থাকবে। ”
আরও বলা হয়, এসময় উপস্থিত ছিলেন পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান, পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. ইব্রাহীম, এস্টেট অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল কাশেম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন Inclusive Jahangirnagar এর নেতৃবৃন্দ এবং শারীরিক প্রতিবন্ধকতা জয়ী অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া জাকসু বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যাতায়াত ব্যবস্থা সহজীকরণের পাশাপাশি একাডেমিক ও কাঠামোগত বিভিন্ন সংস্কারে কাজ অব্যাহত রাখবে এই আশা ব্যক্ত করা হয়।
আলামিন/শামি