সর্বশেষ সংবাদ :

পোরশা তেঁতুলিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরন্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সদস্য সচিব সাদেকুল ইসলাম ও বিএনপির সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা।

 

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন শাহ্ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, বিএনপি নেতা শাহাজামাল শাহ্ চৌধুরী সহ বিএনপি, যুবদল ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান /শামি

 


প্রকাশিত: January 23, 2026 | সময়: 5:13 pm | Daily Sunshine

আরও খবর