, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আগামী ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।বুধবার (২১ জানুয়ার)চার এমপি প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, জেলার বাঘা ও চারঘাট উপজলো নিয়ে রাজশাহী ৬ আসন। এ আসনে মোট চারজন এমপি পদ প্রার্থী রয়েছেন।যাদের মাঝে বুধবার জেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এর মধ্যে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ বিএনপি থেকে (ধানের শীষ) প্রতীক পেয়েছেন। অপর দিকে বাংলাদশে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন (দাঁড়ি পাল্লা)। জাতীয় পাটির সাবেক সদস্য সচিব ইকবাল হোসনে পেয়েছেন (লাঙ্গল) প্রতীক। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদশ মনোনীত প্রার্থী আবদুস সালাম সুরুজ পেয়েছেন দলীয় প্রতীক (হাতপাখা)।
এ তথ্য নিশ্চিত করছেন বাঘা উপজেলা সহকারি রির্টানিং কর্মর্কতা ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। তিনি আরো জানান, বাঘা ও চারঘাট উপজেলা মিলে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।
সানশাইন /শাহজাদা