, , ।
স্টাফ রিপোর্টার :
কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প–এর উদ্যোগে ৩০ জন পথশিশুকে নিয়ে এক আনন্দঘন সাংস্কৃতিক ও খেলাধুলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার নগরীর সকালে কারিতাস রাজশাহী অঞ্চলের হলরুম এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে শীত নিবারণের জন্য উন্নত মানের কম্বল এবং ৩০ প্যাকেট মানসম্মত খাবার সহায়তা হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ওয়াল্টনের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার মোঃ নাসের প্রধান এবং রাজশাহী জেলার এরিয়া ম্যানেজার মোঃ বানিজ মিয়া।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ওয়াল্টনের রাজশাহী সিএনবি ম্যানেজার মোঃ আকতার হোসন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়াল্টনের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার বলেন, কারিতাসের এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ওয়াল্টনের পক্ষ থেকে কারিতাসকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও এই শিশুদের পাশে ওয়াল্টন ইনশাআল্লাহ থাকবে।
এ সময় কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য ওয়াল্টনের এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে পথশিশুদের জন্য পাঁচটি বিষয়ে খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি শিশুরা মনোমুগ্ধকর ছড়া নৃত্য পরিবেশন করে, যা উপস্থিত অতিথিদের বিশেষভাবে আনন্দিত করে। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে অংশগ্রহণকারী সকল শিশুকে পুরস্কার প্রদান করা হয়।
এই আয়োজনের মাধ্যমে পথশিশুদের মাঝে আনন্দ, উৎসাহ ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়।
সৌরভ /শাহজাদা