পাবিপ্রবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোসাব্বির আব্দুল্লাহ ও তারেক

পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নওগাঁ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাব্বির আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তারেক হোসেন।

রবিবার (০৭ ডিসেম্বর ) রাত ১০ টায় সংগঠনটির উপদেষ্টাগণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মোসাব্বির আব্দুল্লাহ বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নওগাঁর সকল শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা, একাডেমিক উন্নয়ন এবং সাংস্কৃতিক অগ্রযাত্রা নিশ্চিত করতেই আমরা কাজ করতে চাই। এই কমিটি শুধু একটি কাঠামো নয় ,এটি আমাদের ঐক্যের প্রতীক, আমাদের স্বপ্ন পূরণের হাতিয়ার। শিক্ষার্থীদের পরিবার হিসেবে একত্রিত রাখা, তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়জুড়ে নওগাঁর পরিচয়কে আরও শক্তিশালী করে তোলাই হবে আমাদের প্রধান‌ লক্ষ্য।
উপদেষ্টা শিক্ষকদের দিকনির্দেশনা, সাবেক সদস্যদের অভিজ্ঞতা এবং বর্তমান সদস্যদের উদ্দীপনা সব মিলিয়ে আমরা নওগাঁর শিক্ষার্থীদের জন্য একটি আস্থার জায়গা তৈরি করতে চাই। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, সংগঠনের উন্নয়ন, সৃজনশীলতা ও নেতৃত্বের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য।”
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি:শুভ মন্ডল,আনিকা আশরাফি,আবু সাঈদ যুগ্ম সাধারণ সম্পাদক: আরমান হোসেন আহাদ, রোকেয়া আক্তার রিয়া,আয়েশা সিদ্দিকা আশা, মোঃমাহবুবুল হাসান;সাংগঠনিক সম্পাদক: ওয়ালিউর রেজা মামুন; কোষাধক্ষ:শাহ আলম; দপ্তর সম্পাদক:রেজোয়ান আহম্মেদ ; প্রচার সম্পাদক:মো:রাহেদুজ্জামান রিয়াদ ; উপ প্রচার সম্পাদক:মিনহাজুল ইসলাম ; ক্রীড়া বিষয়ক সম্পাদক: সুকুমার রায় ; উপক্রীড়া বিষয়ক সম্পাদক:মিনহাজুল ইসলাম।

এছাড়াও, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক :মো:মাসুদ করিম;উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক : লিখন বিন সুলতান; ছাত্রী বিষয়ক সম্পাদক :তাসলিমা খাতুন বৃষ্টি ;উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক :জান্নাতুন ফেরদৌস প্রাপ্তি; সাংস্কৃতি বিষয়ক সম্পাদক :মো:রাকিবুল হাসান; উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক :সাজ্জাদ আহম্মদ ফাহিম; আপ্যায়ন বিষয়ক সম্পাদক : মৃত্তিকা ইয়াসমিন;উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক :সামিয়া সাদিক দিয়া।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন, মো:সৈকত রায়হান,অয়ন কুন্ডু,সিদ্ধার্থ পন্ডিত, আব্দুল্লাহ মাহিন,মো:রিফাত হোসেন, মো:আকাশ,কুমারী স্মৃতি দাস,মর্তুজা সাদ,সুৃমাইয়া আক্তার দিনা।

মো:আল আমিন/শামি


প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫ | সময়: ১০:১১ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর