, , ।
পাবনা প্রতিনিধি :
পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস ও ঈশ্বরদী বিমানবন্দর চালুসহ ৪ দফা দাবিতে পাবনায় সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে। শেকড় পাবনা ফাউন্ডেশনের ব্যানারে রোববার পাবনা প্রেসক্লাবের সামনে শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্ত¡রে পাবনাবাসী এই মানববন্ধন কর্মসুচি পালন করে। অন্যান্য উল্লেখযোগ্য দাবিগুলো হলো পাবনা শহরে চার লেন সড়ক নির্মাণ, আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর।
বক্তারা বলেন, যেকোন মূল্যে পাবনা-ঢাকা টেন্র সার্ভিস চালু করতে হবে। তা না হলে দাবি আদায়ে বৃহত্তর কর্মসুচির ঘোষণা দেয়া হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনার রাজনৈতিক সংগঠনের চরম ব্যর্থতায় আমরা ট্রেনের দাবিতে রাজপথে নেমে এসেছি। এটাতো রাজনৈতিক দলের কাজ। পাবনা থেকে মাঝ পাড়া পর্যন্ত অকার্যকর একটি রেল লাইন চালু করা হয়েছে। সেটি কার্যকর করে দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াত সহজীকরণ করতে হবে।
কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে দু’ঘন্টার পথ ১৫ মিনিটে পারাপার হওয়া যাবে। পাবনাবাসীর প্রাণের দাবি ছিল নগরবাড়ি আরিচায় নতুন যমুনা সেতু নির্মাণ করা। দ্বিতীয় যমুনা সেতু এখান দিয়ে দ্রুত বাস্তবায়ন করা হলে রাজধানীর সঙ্গে এ অঞ্চলের মানুষের যাতায়াত সহজীকরনসহ এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ঈশ্বরদী ইপিজেড, রপপুর প্রকল্পের মত মেগাপ্রজেক্ট থাকা সত্তে¡ও বিমানবন্দর চালু করা হচ্ছেনা।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব এ মোস্তফার সভাপতিত্বে ও আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জামায়াতের পৌর আমীর উপাধ্যক্ষ আব্দুল লতিফ, দেশ বরেণ্য শিল্পী ওবায়দুল্লাহ তারেক, সাইদুল ইসলাম, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম, এডভোকেট রানা, রোটারিয়ান বিনয় জ্যোতি কুন্ডু, সমন্বয়ক শাওন হোসাইন, আইডিয়াল গ্রæপের পরিচালক সিরাজুল ইসলামসহ পাবনার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মানবন্ধনে পাবনা শহরের বিভিন্ন স্কুল কলেজ ও নার্সিং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মাববন্ধনে বলা হয় যে কোন মূল্যে ট্রেন সার্ভিস চালু করতে হবে এই সরকারকে। এসব চারদফা দাবি বাস্তবায়ন না হলে চরম মূল্য দিতে হবে সংশ্লিষ্টদের বলে হুঁশিয়ারী দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনার রাজনৈতিক সংগঠনের চরম ব্যর্থতায় আমরা ট্রেনের দাবিতে রাজপথে নেমে এসেছি। এটাতো রাজনৈতিক দলের কাজ। পাবনা থেকে মাঝ পাড়া পর্যন্ত অকার্যকর একটি রেল লাইন চালু করা হয়েছে। সেটি কার্যকর করে দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াত সহজীকরণ করতে হবে।
যানজট নিরসনে পাবনা শহরে চার লেন সড়ক নির্মাণ করতে হবে। পাবনা আটঘরিয়া হয়ে মাঝপাড়া দিয়ে ৩০ কিলোমিটার ঘুড়ে ট্রেন ঢাকায় যাওয়ার কথা শুনতেছি। এটা আমরা কোনভাবেই মেনে নেবোনা।
মানববন্ধনে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, বিগত সরকারের আমলে পাবনার কৃতি সন্তান রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হবে। এরপর সব প্রস্ততি সম্পন্ন হওয়ার পরও সে সময় একটি কুচক্রীমহলের ষরডন্ত্রে ওই ঘোষণা আলোর মুখ দেখেনি। এখন সব বাধা অপসারণ করে এই ট্রেন সার্ভিস চালু করার দাবি জানাচ্ছি।
সানশাইন / ফজলুর/শামি