, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সহসভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ। সভায় ব্যবসায়ীদের সার্বিক সমস্যা নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং আরডিএ মার্কেটের সভাপতি ফরিদ মামুদ হাসান। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ সভাপতি শফিকুর রহমান রিপন, আরডিএ মার্কেটের সহ সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য মোস্তফা কামাল ইমন, গোলাম নবী রনি। সঞ্চালনা করেন এবিএম মনোয়ার সুলতান মানু।
আরো বক্তব্য দেন, বানেশ্বর বাজার সমিতির সাবেক সভাপতি আজিজুর বারী মুক্তা, চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, আহ্বায়ক মতিউর রহমান, আব্দুর রাকিব চেয়ারম্যান, সদস্য রজব আলী, লোটাস, হযরত সরকার, মিজান, রফিক উদ্দিন, আলম মেম্বার, হাট ইজারাদার রাসেল সরকার।