সর্বশেষ সংবাদ :

মৎস্য অভয়াশ্রমের মাছ ধরার প্রস্তুতিকালে বড়াইগ্রামে জেলা তাঁতীদলের সভাপতিসহ তিনজন আটক

বড়াইগ্রাম প্রতিনিধি: মৎস্য অভয় আশ্রমের মাছ ধরার প্রস্তুতি কালে সেনাবাহিনীর অভিযানে তাঁতী দলের জেলা সভাপতি ছানাউল্লাহসহ ৩ জনকে আটক করা হয়। পরে ইউএনওর নিকট মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। শনিবার জেলার বড়াইগ্রাম উপজেলার বিলচিনিডাঙ্গা এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বিল চিনিডাঙ্গা মৎস্য অভয় আশ্রমে মাছ ধরতে সেচে পানি শুকাচ্ছিলেন তাঁতীদলের জেলা সভাপতিসহ স্থানীয় বিএনপির কয়েক নেতা। খবর পেয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন।
এসময় আটক হন তাঁতীদলের জেলা সভাপতি ছানাউল্ল্যাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী ও বিএনপি নেতা আব্দুল মান্নান। এছাড়াও তিনটি শ্যালো ইঞ্জিল জব্দ করা হয়।
তাঁতীদল সভাপতি ছানাউল্লাহ বলেন, আমি না বুঝে ওই জলাশয় ইজারা নিয়েছিলাম। পরে জানতে পেরেছি সেটা অভয় আশ্রম। অভয় আশ্রম থেকে কখনোই মাছ ধরতে যাবো না।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বিল চিনিডাঙ্গা মৎস্য অভ্য় আশ্রমে মাছ ধরার জন্য প্রস্তুতি চলছে এমন খবরে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে আটক করে সেনাবাহিনী। এছাড়াও তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়। পরে এই মৎস্য অভ্যয় আশ্রমে আর কখনও মাছ না ধরার মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।


প্রকাশিত: May 5, 2025 | সময়: 2:53 am | সুমন শেখ