সর্বশেষ সংবাদ :

সান্তাহার পৌর ভবনের সংস্কার কাজ উদ্বোধন

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এই সংস্কার কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। একই দিনে সান্তাহার বিপি স্কুল থেকে সান্তাহার-বগুড়া মেইন রোড পর্যন্ত আরসিসি ড্রেন, রথবাড়ী বেনিমাধব আশ্রমে ওয়াশ ব্লক, সান্তাহার বিপি প্রাথমিক স্কুলের পাশে প্যালাসাইডিং ও সান্তাহার পৌর এইচ এ বালিকা বিদ্যালয়ের ওয়াশ ব্লক কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা আব্দুর রউফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন লিয়ন, ঠিকাদার নাসিফ আরিফিন প্রমূখ।


প্রকাশিত: April 22, 2025 | সময়: 5:01 am | সুমন শেখ