সর্বশেষ সংবাদ :

রাবিতে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নিয়োগ প্রসঙ্গে কর্তৃপক্ষের বক্তব্য

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নিয়োগ প্রসঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এই প্রসঙ্গে কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যান। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কর্তৃপক্ষ তাঁকে অবসরোত্তর ছুটিকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনের অনুমতি প্রদান করেন। ১৩ সেপ্টেম্বর রবিবার তিনি শারীরিক অসুস্থতার কারণে ঐ দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে অব্যাহতির আবেদন করলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করেন ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে মো. আবু বকর সিদ্দিককে নিয়োগ দেন। এই বিষয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নাই।


প্রকাশিত: September 16, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ