সর্বশেষ সংবাদ :

বাগমারায় দুই দিনব্যাপি বাংলা নববর্ষ উদযাপিত

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৪৩২ বাংলা বছরের প্রথম দিন ১লা বৈশাখ পালিত হয়েছে। তবে দুই দিন ব্যাপি বাড়তি আমেজে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের উদ্যোগে নতুন বছর বছর বেশ ঘটা করে পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়াম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা আকতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন সহউপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।

এদিকে মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি ও ভবানীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে নববর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন এলাকা হতে র‌্যালি বের হয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। আয়োজিত অনুষ্ঠানে খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করে উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক উপাধ্যাক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা সামসুজ্জোহা বাদশা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান , মাহমুদুর হমান মিলন, শাফিকুর রহমান, এ্যাড সামসাদ মিতালী প্রমূখ।

সানশােইন / প্রিন্স/শামি


প্রকাশিত: April 15, 2025 | সময়: 8:13 pm | Daily Sunshine

আরও খবর