, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ইয়াবা সহ সোহেল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সোহেলের বাড়ী নাটোর সদর। রোববার সন্ধ্যায় উপজেলার তেঁথুলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার পিতার নাম জামাল উদ্দিন বলে জানা গেছে।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থেঁথুলিয়া বাজার এলাকা থেকে সোহেল হোসেনকে (২৭) ৩০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। ইয়াবাগুলো বাঘা সীমান্ত এলাকা থেকে নিয়ে নিজ এলাকা নাটোর যাচ্ছিলো।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, আটক সোহেলের নামে বিগত সময়ে চুরি, দাঙ্গা-হাঙ্গামা ও একটি মাদক মামলা রয়েছে। আমরা সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।