সর্বশেষ সংবাদ :

বাঘায় শাশুড়ি হ-ত্যা মাম-লায় জামাই আ-টক

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় শাশুড়িকে হ-ত্যা মামলার আসামি জামাই শাকিল আহমেদ তছিকুল (২৩)কে আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার হেদাতিপাড়া এলাকায় র‌্যাব-৫-এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাদু ফকিরের ছেলে ২০২৩ সালের ৩ আগস্ট রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল শাকিল আহমেদ তছিকুলের। বিয়ের পর থেকে মনিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শাকিল। এর এক পর্যায়ে মনিকা মায়ের বাড়ি চলে গেলে ক্ষিপ্ত হয়ে ২০২৪ সালের ২৭ এপ্রিল শ্বাসরোধ করে ও ধারালো দা দিয়ে কুপিয়ে শাশুড়ি রেহেনা খাতুনকে হ-ত্যা করে জামাই। এরপর ম-র-দেহটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হ-ত্যা মামলা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শাকিল।

র‌্যাব জানায়, শাকিল আহমেদ তছিকুল উপজেলার নিশ্চিন্তিপুর গ্রামের সাদু ফকিরের ছেলে। আর শাশুড়ি রেহেনা বেগম বাজিতপুর গ্রামের মৃত রাহাত মালের মেয়ে।

সানশাইন /নুরুজ্জামান /শামি


প্রকাশিত: March 20, 2025 | সময়: 9:28 pm | Daily Sunshine