, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কুঠিবাড়ী নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও নেসকোর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ শুক্রবার সকাল ১০টায় তিনি তার কর্মসূচির অংশ হিসেবে এইকুঠিবাড়ী পরিদর্শন করেন।
এ সময় তিনি কুঠিবাড়ীর সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর জোর দেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই কুঠিবাড়ী বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। এ প্রসঙ্গে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই স্থানটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য অংশ। এটি সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো সম্ভব।’ তিনি আরও যোগ করেন, ‘সরকারের লক্ষ্য হলো জনগণের সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা।’
এছাড়াও তিনি পতিসরে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন সহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।