বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রকিবুল হাসান রকি, পুঠিয়া :
শিশু আছিয়াকে ধ*র্ষ*ণ ও দেশব্যাপী নারী নি*র্যা*তন, স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে রাজশাহীর বৃহত্তর হাট-বাজার বানেশ্বরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় তারা বানেশ্বর ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষণ শেষে করেন। বানেশ্বর ট্রাফিক মোড়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক উপড় বসে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রায় আধাঘন্টা অবরোধ করেন। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বানেশ্বর ট্রাফিক মোড় এলাকা।
তারা বলেন,তুমি কে আমি কে আছিয়া আছিয়া, সারা বাংলায় খবর দে ধ*র্ষক*দের কবর দে, আমার সোনার বাংলা ধ*র্ষ*কের ঠাঁই নাই। একটা একটা ধর্ষক ধর-ধরে ধরে জবা*ই কর, দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যা*য়।
উক্ত মিছিলে বানেশ্বর কলেজের সাধারন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজু আহমেদ, আবুশামা, প্রান্ত শাহরিয়ার অয়ন, রবিউল আওয়াল আকাশ, আল আমিন আহমেদ শুভ, আব্দুল্লাহ ইবনে আলিফ, মিজানুর রহমান সিজান, ইমরান আলীগন, শাওনের নেতৃত্ব প্রদান করেন।
সানশাইন / রকিবুল /শামি