বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আরসিসিআই নেতৃবৃন্দের আলোচনা

স্টাফ রিপোর্টার: বর্তমানে একটি মহল প্রতিনিয়ত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচিত ২০২৪-২৬ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদ ও এর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও কালিমা লেপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহলটি চেম্বারের বর্তমান পরিষদ ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে স্থানীয় পত্র-পত্রিকাসহ বিভিন্ন স্থানে অপ-প্রচারে লিপ্ত রয়েছে। ইতিমধ্যে পরিচালনা পর্ষদের বোর্ড সভায় সদস্যদের সিদ্ধান্তক্রমে যারা দীর্ঘ ২ (দুই) মাসের অধিক সময় চেম্বারে অনুপস্থিত এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদের বাদ দিয়ে ব্যবসায়ী মহলের (চেম্বারের সদস্য) মধ্যে হতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আরসিসিআই এর বোর্ডরুমে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মাসুদুর রহমান রিংকু, সভাপতি, আরসিসিআই, সুলতান মাহমুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি, আরসিসিআই, শাহাদাৎ হোসেন বাবু, সহ-সভাপতি, আরসিসিআই, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সব তৌহিদ হাসান, খায়রুল বাশার, সাইফুল ইসলাম হীরক, মোঃ রুহুল আমীন, তাসনিম হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন এমাজ উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর। মাহবুবুল আহসান বুলবুল, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর, আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, ৫নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদ, পবা, রাজশাহী, আব্দুল হান্নান, আমির, বোয়ালিয়া পশ্চিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর, জসিম উদ্দিন সরকার, পরিচালক, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর, সালাহউদ্দিন, সহকারী পরিচালক, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর ও পরিচালক, লুমিনাস প্রোপার্টিজ লি: এবং প্রোপ্রাইটর, সাকা ফিস এন্ড এগ্রো, জনাব মোঃ গোলাম মোস্তফা মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা বিএনপি, আল আমিন সরকার টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল ও সাবেক সভাপতি রাজশাহী জেলা কৃষক দল, মাইনুল হক হারু, সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুবদল, রাজশাহী মহানগর, গোলাম সাকলাইন হেকো, সাবেক সহ-সভাপতি, মহানগর যুবদল ও সাবেক সদস্য সচিব মহানগর কৃষক দল, রাজশাহী, আশিকুল আলম লিটু, বিশিষ্ট ব্যবসায়ী, জাফর ইমাম, সদস্য, জেলা বিএনপি, হাসান আলী সরকার, ইকবাল হোসেন, সদস্য, আরসিসিআই, মদিনা সাপ্লায়ার এন্ড কনস্ট্রাকশন।
সভা শেষে, চেম্বার সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের নতুন পরিচালকগণসহ উপস্থিত নেতৃবৃন্দ রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. দেওয়ান হুমায়ূন কবীর এর সাথে সৌজন্য সাক্ষাত করে সুলতানগঞ্জ পোর্ট অব কল এ শুল্কায়ন কার্যক্রম নিয়মিত/অব্যাহত রাখার বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ হতে স্মারকলিপি প্রদান করেন।


প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪ | সময়: ৫:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ