, , ।
স্টাফ রিপোর্টার: দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা কাউন্সিল (সিবিসি) ২০২৫ সালের অফিস বিয়ারার নির্বাচনের জন্য ২৭ ফেব্রুয়ারি সিএমএ ভবন, আগ্রাবাদ, চট্টগ্রামে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আনিসুজ্জামান এফসিএ, এফসিএমএকে চেয়ারম্যান এবং নাজমুল ইসলাম এসিএমএকে সচিব নির্বাচিত করা হয়। এছাড়াও, ওয়াহিদ উল্লাহ এফসিএমএ ভাইস চেয়ারম্যান এবং আবু মনছুর এসিএমএ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, আনিসুজ্জামান এফসিএ, এফসিএমএ বর্তমানে এম.এম. ইস্পাহানি লিমিটেড এ জেনারেল ম্যানেজার এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন। নাজমুল ইসলাম এসিএমএ, স্ভিতজার বাংলাদেশ এ ফাইন্যান্স ম্যানেজার (হেড অফ ফাইন্যান্স) হিসেবে কর্মরত রয়েছেন। ওয়াহিদ উল্লাহ এফসিএমএ, ক্লিফটন গ্রুপে জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) হিসেবে নিয়োজিত আছেন এবং আবু মনছুর, এসিএমএ কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এ কনর্সান অব কেডিএস গ্রুপ) এ সিনিয়র ম্যানেজার (অর্থ ও হিসাব) পদে অধিষ্ঠিত রয়েছেন।