, , ।
স্টাফ রিপোর্টার: দৈনিক সোনালী সংবাদের প্রধান আলোকচিত্রী ও যমুনা টিভির ভিডিওগ্রাফার সাংবাদিক জাবীদ অপুর বাবা রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আব্দুল কাদের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ মার্চ) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
মরহৃমের জানাজার নামাজ রোববার বাদ যোহর নগরীর টিকাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে। সানশাইন পরিবারের পক্ষ থেকে শোক জানায়, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নূরুল হকসহ সাংবাদিকবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রাজশাহী এডিটরস ফোরাম: গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী এডিটরস ফোরাম। ফোরামের সদস্যদের পক্ষে সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিপিজেএ রাজশাহী শাখা: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন রাজশাহী ব্যুরোর সিনিয়র ভিডিও জার্নালিস্ট জাবীদ অপু’র পিতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ। শনিবার রাতে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক সামাদ খান। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখা: দৈনিক সোনালী সংবাদ এর ফটোসংবাদিক ও যমুনা টেলিভিশন রাজশাহী ব্যুরো অফিসের সিনিয়র ভিডিওগ্রাফার জাবীদ অপুর পিতা প্রকৌশলী আবদুল কাদের এর মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু সহ সকল সদস্যবৃন্দ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
রাজশাহী সিটি প্রেস ক্লাব: প্রকৌশলী আবদুল কাদের এর মৃত্যুতে রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যসহ সকল সদস্যবৃন্দ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।