সর্বশেষ সংবাদ :

ইবির আল কুরআন বিভাগের প্রথম পুনর্মিলনী

ইবি প্রতিনিধিঃ

এসো কুরআনের ছায়াতলে স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের অন্তর্ভুক্ত আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটা আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে যেয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কার্যক্রম শুরু হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান দেশবরেন্য বিশিষ্ট শিল্পপতি ডাঃ শেখ মহিউদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. তাহির আহমেদ, প্রফেসর ড. এএইচএম ইয়াহিয়ার রহমান, প্রফেসর ড. এবিএম হিজবুল্লাহ, প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, বিভাগের ১ম ব্যাচের ছাত্র অ্যালামনাই নাজমুল হক সাইদী, ডাঃ শফিকুর রহমান পাটওয়ারি ও  বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি মোঃ আমির হামজা প্রমুখ।

উল্লেখ্য যে, ১৯৯০ সালে বিভাগটির যাত্রা শুরু হয় এবং বর্তমানে বিভাগটিতে ৩৮তম ব্যাচ অধ্যায়নরত। আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এরই মধ্যে ৩৩টি ব্যাচ বেরিয়ে গেছে।

সানশাইন/ওয়াসিফ/শামি


প্রকাশিত: February 22, 2025 | সময়: 8:41 pm | Daily Sunshine