সর্বশেষ সংবাদ :

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে জানানো হয়, বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান-কে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
সে প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অ্যাটকো, আকাশ ডিটিএইচ, কোয়াবসহ সব টেলিভিশন চ্যানেল কর্র্তৃপক্ষকে বলা হয়েছে।


প্রকাশিত: January 6, 2026 | সময়: 1:02 am | সুমন শেখ