, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় সাড়ম্বরে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও আলোচনা সভার মধ্য দিয়ে নবধারা বিদ্যানিকেতন এর ১০ম বর্ষপূর্তি উদযাপন ও প্রথম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) উপজেলার বাউসা গ্রামে দিনব্যাপি এই কর্মসুচী উৎযাপন করা হয়।
স্থানীয় লোকজন জানান, ২০১৪ সালে উপজেলার প্রত্যন্ত এলাকা বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের ছেলে-মেয়েদের শিশু শিক্ষা এবং বয়স্কদের নিয়ে নাইট স্কুল চালু করা হয়। পরবর্তীতে গ্রামীণ ছেলে-মেয়েদের উন্নয়নের লক্ষ্যে ‘নবধারা বিদ্যানিকেতন’’নামে সেখানে কিন্ডারগার্টেন স্কুল চালু করা হয়। এতে করে মানসম্মত লেখা পড়ায় বড় হতে থাকে এ অঞ্চলের শিশু এবং বয়স্করা।
এদিকে বনাঢ্য শোভাযাত্রা শেষে সেখানে স্থানীয় সকল সম্প্রদায়ের সুধীজনদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা পারভিন (রানী’র) সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন “নবধারা বিদ্যানিকেতন’’এর প্রতিষ্ঠাতা হামিদুল ইসলাম। তিনি শিক্ষার মান উন্নয়ন ও দেশের কল্যানে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান এবং শিক্ষার্থীদের ভালোকরে পড়া-শোনা করার বিষয়ে জ্ঞানগর্ভ-মূলক বক্তব্য উপস্থাপন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা: এনামুল হক, সমাজ সেবক জালাল উদ্দীন ভান্ডরী, খোরশেদ আলম মাষ্টার, তোহাজ্জত হোসেন তোহা, এনামুল হক ডাবলু, মাহাতাব উদ্দিন মাষ্টার, জামরুল, সুজন ইসলাম, মনিরুজ্জামান মনি প্রমুখ।
এর আগে ওই স্কুল মাঠে বিনোদন-মূলক হরেক রকম খেলা-ধুলা অনুষ্ঠিত হয়। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় ও কুষ্টিয়ার বাউল শিল্পীরা গান পরিবেশন করে মানুষকে প্রাণমুগ্ধ করে তুলেন।
সানশাইন/রাজ