সর্বশেষ সংবাদ :

বিষ্ফোরক মামলার হাজিরা দিতে এসে শ্রীঘরে ইউপি চেয়ারম্যান

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান বদিকে জেলা হাজতে পাঠিয়েছেন আদালত। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মাদ ভূইয়া নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের ১১ নভেম্বর দায়ের করা বিস্ফোরক মামলার (মামলা নং- ০৯) জামিনের আবেদন করতে গিয়ে আবেদন নামঞ্জুর করে বদিউজ্জামান বদিকে জেল হাজতে প্রেরণ করেন।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার পাড়ইল ইউনিয়নের মোয়াজ্জেম হোসেনের ছেলে মেহেদী হাসানের ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে ৩/৪/৬ তৎসহ ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬, ১১৪ প্যানাল কোর্ট এ দায়ের করা মামলায় তিনি আটক হন। এ মামলায় এজাহারভুক্ত আসামী ৩৭জন। অজ্ঞাতনামা ৩শ থেকে ৪শ জন। চন্দনগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি উক্ত মামলার এজাহারভুক্ত আসামী। বর্তমানে ৩৭জন আসামীর মধ্যে ২৩ জন জামিনে রয়েছে, ৪জনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ আদালতে হাজিরা দিতে এসে আটক হন বদিউজ্জামান বদি। এই মামলায় অন্যান্য গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামের বিকাশ, রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের আব্দুল মান্নান ও মোখছেুর রহমান।


প্রকাশিত: January 1, 2025 | সময়: 7:23 am | সুমন শেখ