বাঘায় ভে*জা*ল গুড়ের কারখানায় অভিযান, ৬শ কেজি গুড় ধ*বং*স !

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘা উপজেলার খোদ্দ বাউসা এলাকায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়েছেন উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তিনটি কারখানা থেকে প্রায় ৬শ কেজি গুড় ধ*বং*স করেছেন আইন শৃঙ্খলা বাহিনী।

 

স্থানীয় একাধিক সূত্র জানা গেছে, বাঘার সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যপূর্ন হাটটির নাম আড়ানী। এখানে ব্রিটিশ আমল থেকে নানা রকম পণ্যের মধ্যে-হলুদ, পাট এবং গুড়ের ব্যবসা অন্যতম। তবে কতিপয় ব্যক্তি অধিক লাভের আসায় ইদানিং ভারত থেকে আসা নিম্নমানের টিন ভর্তি আখের গুড় গালাই করে পাটালী তৈরী করছেন। আবার কেউ-কেউ ঐ একই গুড় ব্যবহার করে মাটির তৈরী সানকিতে খেজুর গুড় বানাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আড়ানী এলাকার খোদ্দ বাউসা গ্রামে তিনটি ভে*জা*ল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি-সহ স্থানীয় পুলিশ প্রশাসন।

 

আদালত সূত্রে জানা যায়, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর গাড়ি দেখে গুড়ের সাথে সম্পৃক্তরা পালিয়ে গেছে। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গুড় তৈরীর উপকরণ হিসাবে ভারত থেকে আমদানি করা টিন ভর্তি নিম্ন মানের আখের গুড়, দেশীয় সুগার মিল থেকে আমদানি করা মোনালিস (সুগার মিলের গাদ)নানা রকম ক্যামিকেল যেমন- চুন, হায়ডস, ফিটকারী, ডালডা, আটা, খেজুর গাছে পাতা এবং বেলুন পাট নামে একটি প্রাকৃতিক গাছ জব্দ করা হয়। এ সময় স্থানীয় লোকজনকে জিঙ্গাসাবাদ করলে কেউ ভয়ে ভ্যাজাল গুড় তৈরীর সাথে সম্পৃক্তদের নাম বলতে রাজি হননি।

 

বাঘা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশসার (ভুমি) সাবিহা সুলতানা ডলি জানান, বৃহস্পতিবার পুলিশ ফোর্স সাথে করে উপজেলার খোদ্দে বাউসা গ্রামে তিনটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালায়। এ সময় কোন মালিককে খুঁজে পাওয়া যাইনি। এ জন্য দেশের প্রচলিত ও রাষ্ট্রীয় আইন মোতাবেক উদ্ধারকৃত প্রায় ৬শ কেজি গুড়-সহ নানা উপকরণ ধ*বং*স করি।

 

এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: আসাদুজ্জামান বলেন, ভেজাল গুড় মানব দেহের জন্য অত্যন্ত ক্ষ*তিকারক। এটি প্রতিরোধ করা খুবই প্রয়োজন। তিনি এই অভিযানের কথা শুনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ | Daily Sunshine