, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার জিওপাড়া ৬ নং ইউনিয়নে বিকাল ৫টায় কানাইপাড়া শহীদ জিয়া স্মৃতি সংঘ ক্লাব উদ্বোধন করেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুস সাত্তার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আগামীর বাংলাদেশের রুপরেখা-রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত নিজ অর্থায়নে কাজ করে আসছে।
রাজশাহী-৫ আসন পুঠিয়া-দুর্গাপুর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তার। এতে বিএনপির প্রতি আস্থাও মনোবল বাড়ছে সাধারণ মানুষের। ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জিওপাড়া ইউনিয়নের ৬, ৭নং ওয়ার্ডে জনসংযোগ করেন আব্দুস সাত্তার এবং জন সংযোগ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিওপাড়া ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।