সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’

গোমস্তাপুর প্রতিনিধিঃ

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২৮ নভেম্বর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহীঅফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদ পরিবারের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকগণ । পরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ তারেকের পরিবারের হাতে জমির দলিল ও সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক। শেষে ছাত্র জনতার সংগ্রামে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সানশাইন / শামি


প্রকাশিত: November 28, 2024 | সময়: 6:30 pm | Daily Sunshine

আরও খবর