বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: সকাল ও সাঁঝের বেলা কুয়াশার চাদর মনে করে দিচ্ছে দিচ্ছে রাজশাহীর প্রকৃতিতে কড়া নাড়ছে শীত। পুরোপুরি শীতের আমেজ পাওয়া যাচ্ছে এখনি। তবে প্রকৃতির আচরণ বলে দিচ্ছে শীত এলো বলে। ইতোমধ্যে আগামী ৩ মাসে শীতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, তিন মাসের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৮ থেকে ১০টি মৃদু এবং ২ থেকে ৪টি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। তবে সেটি এখুনি নয়। স্বাভাবিকের তুলনায় আসন্ন সপ্তাহগুলো দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে, এতে শীতের অনুভূতি বাড়তে পারে।
রাজশাহীর প্রকৃতিতে ইতোমধ্যেই শীতের আমেজ দেখা দিয়েছে। ফুল-ফল ও ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপবৈচিত্রের ঋতু শীত। গ্রাম অঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইছে হিমেল হাওয়াও। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, দূরের পাহাড়টা হালকা কুয়াশায় ঢাকা। বাইরে বের হলেই দেহে কাঁপুনি দিচ্ছে দুয়েকটি শিশির বিন্দুর পতন। সূর্যটাও দেখা দিচ্ছে খানিকটা দেরিতে। গাছিরা যত্ন নিতে শুরু করেছে খেজুর গাছের। বাজারে দেখা মিলছে শীতকালীন সবজি শীম, মুলা, ফুলকপি, বাধাকপি, লাউসহ সুস্বাদু হরেক রকমের সবজি। এ যেন শীতেরই উঁকি।
শুধু তাই না, রাজশাহী মহানগরীর ফুটপাতগুলোতে শীতের কাপড় বিক্রি বেড়েছে। ফুটপাতের দোকানগুলোতে শৗতের পোশাকের উপস্থিত বেড়েছে।
রাজশাহী মহানগরীর উপশহর এলাকার শিক্ষার্থী কণা বলেন, ঋতু বদলের এ দেশে একেক ঋতুতে বাংলার প্রকৃতি ধারণ করে একেক রূপ। আর হেমন্ত এলেই প্রকৃতির মতো জীবনে যেন এক অন্যরকম শীতলতা ও অনুভূতি তৈরি হয়। এবারেও তাই হয়েছে। সারা দিন গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই শুরু হচ্ছে হালকা হিমেল হওয়া। এখন আর ঝকঝকে প্রখর রোদের সকাল নয়, দিন শুরু হচ্ছে কমলা রঙের শীতল সূর্যের মোহনীয় আলোয়, চারদিক ঘিরে কুয়াশার চাদরে।
নওদাপাড়া ছায়ানীড় আবাসিক এলাকার গৃহবধূ ময়না বেগম বলেন, ঋতু বদলের এ দেশে একেক ঋতুতে বাংলার প্রকৃতি ধারণ করে একেক রূপ। আর হেমন্ত এলেই প্রকৃতির মতো জীবনে যেন এক অন্যরকম শীতলতা ও অনুভূতি তৈরি হয়। শীত যেন তার আগমনী বার্তা দিচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস জানায়, শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।