সর্বশেষ সংবাদ :

চন্দ্রিমা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। বুধবার দুপুরে মহানগরীর ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনী ১ নং গলির মোড় এলাকায় এ দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু,কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু।
১৯ নং ওয়াডের্ের সাবেক কমিশনার ও বিএনপি নেতা মনিরুজ্জামান শরীফ মনির সহ রাজশাহী মহানগর বিভিন্ন থানা ও বিভিন্ন ওয়াডের নেএীবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়ার অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের নেত্রী শুধু বিএনপির নেত্রী ছিলেন না। তিনি ছিলেন তিনবারের সফল প্রধানমন্ত্রী।
তার জনপ্রিয়তার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তিলে তিলে শ্লো পয়জনিংয়ের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী কে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যা কারণে অকালে আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি।
চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহির সভাপতিত্বে ও চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় কয়েক’শো নেতা কর্মী দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 15, 2026 | সময়: 1:32 am | সুমন শেখ