শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: সোমবার বিকেলে ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম আঙ্গরা বিলে ফসলী কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুইয়া।
এ সময় কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করার বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন সহকারি কমিশনার। পরে ঘটনাস্থল ঝাড়গ্রাম আঙ্গরা বিলে ৪ টি ভেকু মেশিন স্পটে ভেঙ্গে অকেজো করা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে না পাওয়া যাওয়ায় কাউকে আটকব বা জরিমানা করা সম্ভব হয়নি বলে মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, এই আইনবহির্ভূত কাজটি করছেন জলিল নামের স্থানীয় এক প্রভাবশালী। সে ঝাড়গ্রাম গ্রামের আব্দুস সামাদের ছেলে। এছাড়াও বড় বিহানালী ইউনিয়নের পুকুর সিন্ডিকেটের বাবলু তার জড়িত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়া জানান, বাগমারায় আর একটিও অবৈধ পুকুর খনন করতে দেওয়া হবে। যেখানেই পুকুর খনন সেখানেই অভিযান চলবে।