, , ।
স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর বাটার মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামিম সরকার। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল-আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর, সোহেল রহমান, হুমায়ুন কবির, বেদার উদ্দিন বিদ্যুৎ ও ফয়সাল আহমেদ। এছাড়াও চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম হোসেনসহ রাজশাহী জেলার অধীনস্থ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সবুজ /শামি