রাজশাহীতে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ) রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহীর সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্নার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি এবং রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সমিতির সহ যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাহবুব আলম, সহ-সভাপতি এস এম শিহাব উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ সহ যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ জামিল দ্বীপন, নির্বাহী সদস্য মুরশেদ জামান শাকিল সদস্য গোলাম কিবরিয়া প্রমুখ। সভা শেষে সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজিব নগরীর লক্ষীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ হয়ে তা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ