, , ।
সানশাইন ডেস্ক: বৈষম্য-বিরোরধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন রাজধানীর শাহআলী থানা এলাকায় ইকরামুল হক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন পুলিশ। তারপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপ-পরিদর্শক হারুন উর রশীদ। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকার থেকে তাকে আটক করে কাফরুল থানা পুলিশ।
উল্লেখ্য, “বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহআলী মাজারের সামনে গুলিতে আহত হন ভিকটিম ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন”।